বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস উদ্যোগে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ
- Update Time : ০৫:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 27
বিশেষ প্রতিনিধি:
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন এর যৌথ উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করেন।
২৬ জুলাই রবিবার সকাল ১১ টায় বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে ক্রাইক্ষ্যং পাড়ায় বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি উপস্থিতিতে এই নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়। এসময় হ্লাপাইমুখ পাড়া, নোয়া পাড়া, তংপ্রু পাড়া, ক্রাইক্ষ্যং পাড়ায় মোট ৫৪ টি পরিবার, বিকেলে বাকিছড়া এলাকায় ৮১টি পরিবার, সর্বমোট ১৩৫ টি পরিবার, প্রতিটি পরিবারকে নগদ ৮০০০ টাকা করে সর্বমোট ১৩৫ টি পরিবারকে ১০ লক্ষ ৮০ হাজার টাকা ও হাইজিন সামগ্রী বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেং প্রু মার্মা, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন এর স্টার্ট ফান্ড রেন্সপন্সন ম্যানেজার মো: রুহুল আমিন, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন এর টেকনিক্যাল অফিসার মো:আব্দুল আজিজ, মং থুই চিং মারমা,চেয়ারপারসন গ্রাউস,বান্দরবান গ্রাউস প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ,উপকার ভোগী পরিবারের সদস্যরাসহ উপস্থিত ছিলেন।





















