১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ সফর ১৪৪৮ হিজরি
নোটিশ :
সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ। চলছে আগ্রহীদের ইমেইল/ হোয়াটসঅ্যাপ এ সিভি পাঠানোর জন্য বলা হলো

কক্সবাজারে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ: নিহত-৩

  • Update Time : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 4

স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (২৭ জুলাই) বিকেলের দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় কক্সবাজার-উখিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার (৪০) ও শাহিনা আক্তার (৪২)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্বজনরা জানান, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে সোমবার সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন দুই বোন।

আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাটিতে চালকসহ ছয়জন আরোহী ছিলেন। খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা আক্তার ও শাহিনা আক্তারের মৃত্যু হয়। আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্তানদের নিয়ে কোচিং সেন্টারে যাওয়ার পথে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন।পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত বলেন, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী কারণে এ সংঘর্ষ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

.site-footer.site-footer–4{ display: none; }

কক্সবাজারে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ: নিহত-৩

Update Time : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬