মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
- Update Time : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 24
বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই আমির উদ্দিন, এএসআই মো. আব্দুর রউফ এবং সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার ১ নম্বর বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় মো. জুয়েল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. সাহেদ বাদশার ছেলে। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-০২, তারিখ: ২২ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে






















