১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ সফর ১৪৪৮ হিজরি
নোটিশ :
সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ। চলছে আগ্রহীদের ইমেইল/ হোয়াটসঅ্যাপ এ সিভি পাঠানোর জন্য বলা হলো

ঈদগাঁও বাজারে সবজির তিনগুন দাম, মাছেও স্বস্তি নেই; বিপাকে ক্রেতারা 

  • Update Time : ০৯:৪৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 38

এম আবু হেনা সাগর, ঈদগাঁও, কক্সবাজার থেকে:

ঈদগাঁও বাজারে কয়দিন ধরে সবজির তিনগুন দামে বিক্রি করা হচ্ছে। মাছেও স্বস্তি নেই। চরম বিপাকে পড়েছেন নিন্ম ও মধ্যবিত্ত পরিবার। 
বৃহস্পতিবার বিকেলে ঈদগাঁও কাঁচাবাজার,মাছ বাজার ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

বাজারসূত্রে জানা যায়, ঈদগাঁওয়ের এ বাজারে কাঁচামরিচ প্রতিকেজি ২০০,শসা ১০০, বেগুন ১ ৬০ টাকা,করলা ১৬০ টাকা,টমেটো ১৪০,ঢেঁড়স ১২০,গাজর ১৪০,কচু ৬০,আলু ৩০ ও পেঁপে ৩০ টাকা বিক্রি করছেন বিক্রেতারা।
এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি চলছে বাজারে।

মাছ বাজার ঘুরে দেখা যায়,পাঙ্গাশ কেজি প্রতি  ১৭০, তেলাপিয়া ২৪০ /২৬০,ছোট বাটা কেজি ৩০০/৩৫০ টাকা বিক্রি করা হয়। অন্যন্য মাছও আকারভেদে নানান চড়াদামে বিক্রি করছেন বিক্রেতারা।
কাঁচামাল ব্যবসায়ী জানান, দোহাজারী বাজার থেকে কাঁচামাল কিনে এনে এখানে বিক্রি করছি
মালামাল কেনার আগে দোহাজারী কাঁচামালের মাঠে দালালকে টাকা দিয়ে মাল কিনতে হয়। বৃষ্টিতে ক্ষেতখামার নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে সবজির সরবরাহ ভালো নেই। চড়া দামে কিনতে হচ্ছে।
খুচরা কাঁচামাল ব্যবসায়ী ইমন জানান, কাঁচা তরিতরকারীর দাম বৃদ্ধির কারনে আপাততে কম দামের সবজি এনেছি বিক্রি করতে। ১শত টাকার নিচে তরকারী নেই ঈদগাঁও বাজারে।

আরেক তরকারী ব্যবসায়ী জানান, বৃষ্টির মাঝে তরকারী পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছেন। যেই দামে কেনা, সে দামে বিক্রি করতেও পাচ্ছিনা তরকারী।
আজিম,তাহেরসহ কজন ক্রেতা জানান, আয়ের চেয়ে ব্যয় বেড়েছে। স্বাদ থাকলেও কেনাকাটা অসম্ভব হয়ে পড়েছে। বতমানে তরিকরকারী বা সবজির অতিরিক্ত দামে চরম বিপাকে পড়েছি।

উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের অস হায়,হতদরিদ্র ও নিন্মবিত্ত পরিবারের দিকে দৃষ্টি রেখে কাঁচাতরিতরকারীর মূল্য ক্রয়ক্ষমতার মধ্য রাখার দাবী সচেতন মহলের।

Tag :

Please Share This Post in Your Social Media

.site-footer.site-footer–4{ display: none; }

ঈদগাঁও বাজারে সবজির তিনগুন দাম, মাছেও স্বস্তি নেই; বিপাকে ক্রেতারা 

Update Time : ০৯:৪৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬