০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ সফর ১৪৪৮ হিজরি
নোটিশ :
সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ। চলছে আগ্রহীদের ইমেইল/ হোয়াটসঅ্যাপ এ সিভি পাঠানোর জন্য বলা হলো

ভাঙ্গুড়ার সাবেক মেয়র রাসেলসহ দুইজন ঢাকা থেকে গ্রেপ্তার

  • Update Time : ০৫:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 43

বিশেষ প্রতিনিধি:

নাশকতার মামলায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের দুই নেতা গোলাম হাসনায়েন রাসেল (৫২) ও বশির আহমেদ (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাসেল ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা ও পাবনা-৩ আসনের সাবেক সাংসদ মকবুল হোসেনের পুত্র। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

আর বশির আহমেদ উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দিনের ছেলে।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় ভাঙ্গুড়া থানা পুলিশ সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম জানান, ২০২৫ সালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালে ১১ মে গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় বিএনপি কর্মী ময়ছের আলী বাদি হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তারা পলাতক ছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

.site-footer.site-footer–4{ display: none; }

ভাঙ্গুড়ার সাবেক মেয়র রাসেলসহ দুইজন ঢাকা থেকে গ্রেপ্তার

Update Time : ০৫:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬