০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ সফর ১৪৪৮ হিজরি
নোটিশ :
সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ। চলছে আগ্রহীদের ইমেইল/ হোয়াটসঅ্যাপ এ সিভি পাঠানোর জন্য বলা হলো

‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক ‎

  • Update Time : ০৪:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 38

স্টাফ রিপোর্টার:

‎সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে অবৈধ ৩০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত হরিণের মাংস ব্যবসায়ী মেহেদী হাসান(৩০) খুলনার দাকোপ থানার বাসিন্ধ।

‎মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

‎সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

‎অভিযানকালে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়, এবং ঘটনার সাথে জড়িত এক মাংস ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
‎পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তিকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

‎কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

.site-footer.site-footer–4{ display: none; }

‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক ‎

Update Time : ০৪:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬