১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ সফর ১৪৪৮ হিজরি
নোটিশ :
সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ। চলছে আগ্রহীদের ইমেইল/ হোয়াটসঅ্যাপ এ সিভি পাঠানোর জন্য বলা হলো

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার

  • Update Time : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 72

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকে গ্রেফতার করা হয়েছে।

১৯ জুলাই রোববার দিবাগত রাতে গোঁপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাগি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার পার্শ্ববর্তী এলাকা থেকে শাকিল মিয়াকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত শাকিল মিয়া উপজেলা এনসিপির সহ: সাংগঠনিক সম্পাদক।
গ্রেফতারকালে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবী পুলিশের।

এঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান জানান, এনসিপি কোনোধরনের অন্যায় অপরাধকে সমর্থন করেনা, সে অপরাধী হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো: সেলিম রেজা বলেন গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

.site-footer.site-footer–4{ display: none; }

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার

Update Time : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬