১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ সফর ১৪৪৮ হিজরি
নোটিশ :
সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ। চলছে আগ্রহীদের ইমেইল/ হোয়াটসঅ্যাপ এ সিভি পাঠানোর জন্য বলা হলো

সাভারে ডিবির অভিযান; ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : ১২:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 44

ক্রাইম রিপোর্টার:

সাভারে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে বক্তারপুর এলাকা থেকে ইয়াবাসহ তিন জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১৯ জুলাই রবিবার দিবাগত রাতে সাভারের বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রহিম (২২), পিতা-গোলাম হোসেন, সাং-আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মেহেদী হাসান রিমন (২৫), পিতা-আসাদুর রহমান রিপন, সাং-বালাশুর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ও মোঃ আফসার হোসেন (৫০), পিতা-সোলেমান ভান্ডারী, সাং-বক্তারপুর বেদেপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা।

পরে ২০ জুলাই সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ২০০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইয়েদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

.site-footer.site-footer–4{ display: none; }

সাভারে ডিবির অভিযান; ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১২:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬